টেলিভিশন চ্যানেলগুলো নানা আয়োজনে সাজিয়েছে ঈদুল আজহার অনুষ্ঠানমালা। তবে টিভি অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ নাটক-টেলিফিল্ম। দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ঈদুল আজহার দ্বিতীয় দিন যেসব নাটক-টেলিফিল্ম প্রচার হবে তা নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন—
এনটিভি দুপুর ২টা ২০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম: আবার হবে দেখা। রচনা: ফারিয়া হোসেন। পরিচালনা: চয়নিকা চৌধুরী। অভিনয়ে: আফজাল হোসেন, দীপা খন্দকার, আইশা খান, প্রান্তর দস্তিদার প্রমুখ। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: মা বাবা ভাই বোন। রচনা ও পরিচালনা: হাসান রেজাউল। অভিনয়ে: শহীদুজ্জামান সেলিম, সাবেরী আলম, নিশাত প্রিয়ম, আবু হুরায়রা তানভীর, শবনম ফারিয়া, তাসনুভা তিশা, অ্যালেন শুভ্র, তাবাসসুম ছোঁয়া, সুবাইতা, সায়েম সামাদ প্রমুখ। রাত ৭টা ৫৫ মিনিটে প্রচার হবে একক নাটক: অবুঝ চোখ। রচনা ও পরিচালনা: সাগর জাহান। অভিনয়ে: নিলয় আলমগীর, তানজিকা আমিন, মাসুম বাশার, মিলি বাশার, জাভেদ গাজী প্রমুখ। রাত ৯টা ১০ মিনিটে প্রচার হবে একক নাটক: ছুঁয়ে দে আমায়। রচনা: এলেক্স। পরিচালনা: রাইয়ান মাহমুদ। অভিনয়ে: মুশফিক আর ফারহান, কেয়া পায়েল, আব্দুল্লাহ রানা, দিশা প্রমুখ। রাত ১১টা ৫ মিনিটে প্রচার হবে একক নাটক: শূন্য। রচনা: নাহিদ হাসনাত। পরিচালনা: তুহিন হোসেন। অভিনয়ে: ফারহান আহমেদ জোভান, আইশা খান, মুনিরা মিঠু, ফরহাদ বাবু প্রমুখ।
এটিএন বাংলা সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে প্রচার হবে একক নাটক: সিঙ্গারা বুলবুলি মস্তক। পরিচালনা: হামেদ হাসান নোমান। অভিনয়ে: নীলয় আলমগীর, হিমি। রাত ৭টা ৩৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: টিকটক স্টার-২। পরিচালনা: মাইদুল রাকিব। অভিনয়ে: মনিরা মিঠু, অ্যালেন শুভ্র, চাষী আলম, সেমন্তী সৌমি, সামান্তা পারভেজ, শাহেদ শরীফ খান, ফারুক আহমেদ প্রমুখ। রাত ৮টা ৫০ মিনিটে প্রচার হবে একক নাটক: পুনরাবৃত্তি। পরিচালনা: কাজী বাহাদুর হিমু। অভিনয়ে: ইরফান সাজ্জাদ, সাদিয়া আয়মান। রাত ১১টায় প্রচার হবে টেলিফিল্ম: জামাই পাগল। পরিচালনা: তাইফুর জাহান আশিক। অভিনয়ে: মোশাররফ করিম, হিমি।
আরটিভি সন্ধ্যা ৭টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: সাত ভাই টুম্পা। অভিনয়ে: রাশেদ সীমান্ত, চাষী আলম, সামান্ত পারভেজ, তানজিম হাসান অনিক প্রমুখ। রাত সাড়ে ৭টায় প্রচার হবে একক নাটক: মিস্টার লুই। অভিনয়ে: মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি প্রমুখ। রাত সাড়ে ৮টায় প্রচার হবে একক নাটক: চেকমেট। অভিনয়ে: মুশফিক আর ফারহান, সাফা কবির প্রমুখ। রাত সাড়ে ৯টায় প্রচার হবে একক নাটক: শূন্যের সংসার। অভিনয়ে: নিলয় আলমগীর, তানিয়া বৃষ্টি প্রমুখ। রাত সাড়ে ১১টায় প্রচার হবে একক নাটক: সরম জামাই। অভিনয়ে: মোশাররফ করিম, নীলাঞ্জনা নীলা প্রমুখ। রাত ১১টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: বউ সোহাগী পরিবার। অভিনয়ে: শাহেদ আলী, সাব্বির অর্ণব, শিবলী নোমান, গোলাম ফরিদা ছন্দা প্রমুখ।
বৈশাখী টিভি বিকাল ৫টা ১৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: ‘অবশেষে জিরো’। অভিনয়ে: আব্দুল্লাহ রানা, মাসুম বাসার, আইরিন তানি, শাকিলা পারভিন, সুজাত শিমুল, তারিক স্বপন প্রমুখ। গল্প: টিপু আলম মিলন, চিত্রনাট্য ও পরিচালনা: আকাশ রঞ্জন। ৫টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: ‘ঝগড়াটে পরিবার’। অভিনয়ে: শিবলী নোমান, পূর্ণিমা বৃষ্টি, সাবিনা রনি, রেশমা আহমেদ, রুমা, ফাতেমা হিরা, আঁখি প্রমুখ। রচনা: মাতিয়া বানু শুকু, পরিচালনা: মো. রবিউল সিকদার। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: ‘কফিলের মেয়ে’। অভিনয়ে: জেবা জান্নাত, সবুজ আহমেদ, সোহাগ, শাওন আশরাফ, সোহেল খান প্রমুখ। রচনা ও পরিচালনা: তারিক মুহাম্মদ হাসান। রাত সাড়ে ৭টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: ‘মোগো বাড়ি বরিশাল’। অভিনয়ে: রাশেদ সীমান্ত, নাবিলা ইসলাম, সাইকা আহমেদ, হায়দার আলী, শফিক খান দিলু, বিনয় ভদ্র, বান্টি প্রমুখ। রচনা ও পরিচালনা: মহিন খান।
রাত ৮টা ১০ মিনিটে প্রচার হবে একক নাটক: ‘হাঁড়ির খবর’। অভিনয়ে: মোশাররফ করিম, চিত্রলেখা গুহ, সিনথিয়া ইয়াসমিন, আশরাফ সুপ্ত প্রমুখ। পরিচালনা: খান মো. বদরুল। রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: ‘ভাত হাসান’। অভিনয়ে: মোশাররফ করিম, রোবেনা জুঁই, সামিয়া আক্তার, ঝুনা চৌধুরী, জয়রাজ প্রমুখ। রচনা ও পরিচালনা: তারিক মুহাম্মদ হাসান। রাত ১০টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: ‘সাক্ষী মফিজ’। অভিনয়ে: মীর সাব্বির, ময়মুনা মম, রুমা, সুজাত শিমুল প্রমুখ। রচনা: পাপ্পু রাজ, পরিচালনা: আদিত্য জনি। রাত সাড়ে ১০টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: ‘দিল মোহাব্বত’। অভিনয়ে: জাকিয়া বারী মম, আরফান আহমেদ, শফিক খান দিলু, শেখ স্বপ্না, নয়ন তারা প্রমুখ। রচনা: অরন্য আনোয়ার, পরিচালনা সকাল আহমেদ। রাত ১১টা ৪০ মিনিটে প্রচার হবে একক নাটক: ‘গ্যাংস্টার’। অভিনয়ে: তানহা তাসনিয়া, ইমতু রাতিশ, শাহেদ আলী, এমডি শামীম প্রমুখ। রচনা ও পরিচালনা: মৃত্যঞ্জয় সরদার উচ্ছ্বাস।
দীপ্ত টিভি সন্ধ্যা ৭টায় প্রচার হবে একক নাটক: কাজলের দিনরাত্রি, পরিচালনা: ভিকি জাহিদ, অভিনয়ে: মেহজাবীন চৌধুরী, তৌসিফ মাহবুব। রাত ৮টায় প্রচার হবে একক নাটক: যদি আমার না হও, পরিচালনা: সেতু আরিফ, অভিনয়ে: মুশফিক আর ফারহান, অর্চিতা স্পর্শিয়া। রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: জিডি জামাল, পরিচালনা: আকাশ রঞ্জন, অভিনয়ে: মীর সাব্বির, আমিরুল হক চৌধরী, অহনা, শামীমা নাজনীন প্রমুখ। রাত ১০টায় প্রচার হবে একক নাটক: কিপ্টে কারে কয়, পরিচালনা: শামীম জামান, অভিনয়ে: মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, শামীম জামান। রাত ১১টা ১০ মিনিটে প্রচার হবে একক নাটক: রঙিন কাগজ, পরিচালনা: সাইদুর ইমন, অভিনয়ে: জোভান, সাফা কবীর।