বিনোদন

ঈদের চতুর্থ দিনে টিভি পর্দায় নাটক, টেলিফিল্ম ও বিশেষ আয়োজন

পবিত্র ঈদুল আজহার চতুর্থ দিনেও দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে থাকছে দর্শকদের জন্য বৈচিত্র্যময় আয়োজন। জনপ্রিয় ধারাবাহিক নাটক, একক নাটক, টেলিফিল্ম, সংগীতানুষ্ঠান ও বিশেষ ঈদ অনুষ্ঠান নিয়ে সাজানো হয়েছে দিনের অনুষ্ঠানসূচি। এক নজরে দেখে নেওয়া যাক আজকের টিভি আয়োজন—

বৈশাখী টেলিভিশন বেলা ১১টা: ‘গানে গানে ঈদ আনন্দ’ (অতিথি: মুহিন খান, নদী) । বিকেল ৫টা ১৫ মিনিট: ধারাবাহিক নাটক ‘অবশেষে জিরো’।  বিকেল ৫টা ৪৫ মিনিট: ধারাবাহিক নাটক ‘ঝগড়াটে পরিবার’ । সন্ধ্যা ৬টা ২০ মিনিট: ধারাবাহিক নাটক ‘কফিলের মেয়ে’ । সন্ধ্যা ৭টা ৩০ মিনিট: ধারাবাহিক নাটক ‘মোগো বাড়ি বরিশাল’ । রাত ৮টা ১০ মিনিট: নাটক ‘কাবিনের কিস্তি’। রাত ৯টা ২০ মিনিট: ধারাবাহিক নাটক ‘ভাত হাসান’ । রাত ১০টা: ধারাবাহিক নাটক ‘সাক্ষী মফিজ’। রাত ১০টা ৩০ মিনিট: ধারাবাহিক নাটক ‘দিল মোহাব্বত’ । রাত ১১টা ৪০ মিনিট: মেগা নাটক ‘সাদা মনের মানুষ’ ।

মাছরাঙা বিকেল ৫টা ৫০ মিনিট: নাটক ‘দ্য ফ্যামিলি’ । সন্ধ্যা ৭টা ২০ মিনিট: ধারাবাহিক নাটক ‘লাভ স্টেশন’ ।  রাত ৮টা: নাটক ‘অথবা তুমি আমি’ ।  রাত ৯টা ১০ মিনিট: ধারাবাহিক নাটক ‘আদরের দুলাভাই’।  রাত ১০টা ২০ মিনিট: নাটক ‘ডুব’।  রাত ১১টা ৩০ মিনিট: টেলিফিল্ম ‘প্যারাডাইস’ ।

এনটিভি বেলা ২টা ২০ মিনিট: টেলিফিল্ম ‘ছেলেটা ম্যাড’ ।  সন্ধ্যা ৬টা ৪০ মিনিট: ধারাবাহিক নাটক ‘মা বাবা ভাই বোন’।  সন্ধ্যা ৭টা ৫৫ মিনিট: নাটক ‘চটপটি’ । রাত ৯টা ১০ মিনিট: নাটক ‘মিথ্যুকের দল’ । রাত ১১টা ৫ মিনিট: নাটক ‘শুধু তুমি আমার’ ।

আরটিভি বিকেল ৫টা ৩০ মিনিট: সংগীতানুষ্ঠান ‘ফোক স্টেশন’ । সন্ধ্যা ৬টা: টক শো ‘ঈদ কার্নিভ্যাল’ ।  সন্ধ্যা ৭টা: ধারাবাহিক নাটক ‘সাত ভাই টুম্পা’ । সন্ধ্যা ৭টা ৩০ মিনিট: নাটক ‘আজও ভালোবাসি’ ।  রাত ৮টা ৩০ মিনিট: নাটক ‘পথে পথে ভালোবাসা’ । রাত ৯টা ৩০ মিনিট: নাটক ‘জোতিষীর বিয়ে’ । রাত ১১টা: ধারাবাহিক নাটক ‘বউ সোহাগী পরিবার’ ।  রাত ১১টা ৩০ মিনিট: নাটক ‘এক টুকরো মেঘ’ । 

ঈদের ছুটির আমেজে পরিবারের সঙ্গে সময় কাটাতে নাটক, টেলিফিল্ম ও সংগীতানুষ্ঠানের এসব আয়োজন দর্শকদের বিনোদনে যোগ করবে বাড়তি মাত্রা।