বিনোদন

যুক্তরাষ্ট্রে জায়েদ খানের অতিথি সজল

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে প্রচারিত বাংলা ভাষার জনপ্রিয় টেলিভিশন চ্যানেল ঠিকানা টিভির আলোচিত টক শো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’। ইতোমধ্যে এ অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়েছেন দুই বাংলার শোবিজ অঙ্গনের অসংখ্য তারকা। তারই ধারাবাহিকতায় অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে অংশ নিয়েছেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল। 

এ অনুষ্ঠানে সজল তার দীর্ঘ অভিনয়জীবনের নানা অভিজ্ঞতা, স্মরণীয় ঘটনা এবং ব্যক্তিগত অজানা গল্প দর্শকদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। পাশাপাশি বর্তমান ব্যস্ততা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলেছেন তিনি।  

অতিথি হিসেবে সজলকে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনুষ্ঠানের সঞ্চালক ও অভিনেতা জায়েদ খান। তিনি বলেন, “প্রথমবার আমরা এভাবে মুখোমুখি বসে দীর্ঘ আড্ডা দিয়েছি। সজলের সঙ্গে অনেক খুনসুটি হয়েছে। তার জনপ্রিয় গান ‘কন্যা’-এর সঙ্গে আমরা একসঙ্গে পারফর্মও করেছি। আড্ডার ফাঁকে তিনি অনেক অজানা কথা শেয়ার করেছেন। আশা করছি, বরাবরের মতো দর্শকরা এবারের পর্বটিও উপভোগ করবেন।” 

আগামী শুক্রবার (৫ জুন) বাংলাদেশ সময় রাত ৮টায় ঠিকানা টিভিতে প্রচার হবে আড্ডা, স্মৃতিচারণ ও মজার এই পর্ব।