বিনোদন

আমি চাই রোনালদো একবার বিশ্বকাপ নিক: পিয়া

ফুটবল জ্বরে কাঁপছে বিশ্ববাসী। দীর্ঘ চার বছর অপেক্ষার পর বসতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবলের তেইশতম আসর। প্রথমবারের মতো তিনটি দেশে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ। আয়োজক রাষ্ট্রগুলো হলো—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। রেকর্ড সংখ্যক ৪৮টি দল এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। বৃহস্পতিবার (১১ জুন) শুরু হয়ে চলবে ১৯ জুলাই পর্যন্ত।

বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশ খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। তারপরও ফুটবল নিয়ে উন্মাদনায় মেতেছেন দেশবাসী। উচ্ছ্বাসের এই হাওয়া বইছে শোবিজ অঙ্গনেও। এ নিয়ে রাইজিংবিডির সঙ্গে কথা বলেছেন মডেল-অভিনেত্রী পিয়া জান্নাতুল।

রাইজিংবিডি: বিশ্বকাপ ফুটবল আসর আজ শুরু হতে যাচ্ছে, আপনার প্রিয় দল কোনটি? পিয়া জান্নাতুল: আমি ওরকম ক্রেজি ফ্যান না। কিন্তু তারপরও কয়েকটি প্রিয় দল আছে। তার মধ্যে রয়েছে—ইতালি। তবে ইতালি এবার চান্স পায়নি। ইতালি ফুটবল খেলবে না, ভাবা যায়! আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে আলাদা কোনো ফিলিংস নাই। পর্তুগাল ভালো খেলে। ইংল্যান্ডের খেলা খুব ভালো লাগে। আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হলে, দল দুটোর খেলা দেখার চেয়ে দর্শকদের যে ক্রেজিনেস, তা দেখতে বেশি ভালো লাগে।   

রাইজিংবিডি: আপনার প্রিয় ফুটবলার কে? পিয়া জান্নাতুল: ডেবিট বেকহাম আর ক্রিস্টিয়ানো রোনালদো।   

রাইজিংবিডি: এই দুই ফুটবলারকে কেন পছন্দ করেন? পিয়া জান্নাতুল: উনাদের সঙ্গে আমার কখনো দেখা হয়নি, কথাও হয়নি। সোশ্যাল মিডিয়া, বিভিন্ন সাক্ষাৎকারে ডেবিট বেকহামকে যতটা দেখেছি, তাতে মনে হয়েছে তিনি খুব খুব ভদ্র মানুষ এবং ফ্যামিলি ম্যান। রোনালদোও তাই। তিনিও পরিবারের প্রতি খুবই ডেভোটেড, বাচ্চাদের প্রতি খুবই যত্নবান। এই দুই তারকারই ভয়ংকর গুড লুকিং। পেশাগত জায়গা, পরিবার—দুটি ক্ষেত্রে তারা চমৎকারভাবে ভারসাম্য বজায় রাখেন। 

রাইজিংবিডি: ছাব্বিশের বিশ্বকাপ কার ঘরে উঠবে, আপনার জ্যোতিষ বিজ্ঞান কী বলে? পিয়া জান্নাতুল: আমি চাই পর্তুগাল অর্থাৎ রোনালদো একবার বিশ্বকাপ নিক। মানুষ তো অনেক কিছুই চায়, দেখা যাক কি হয়!

রাইজিংবিডি: সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পিয়া জান্নাতুল: আপনাকেও ধন্যবাদ।