বিনোদন

আবারও প্রাচ্যনাটের ‘ট্রাজেডি পলাশবাড়ী’

মোখলেছুর রহমান : দীর্ঘ বিরতীর পর গত ৩০ ডিসেম্বর প্রাচ্যনাট মঞ্চস্থ করে তাদের নতুন প্রযোজনা ‘ট্রাজেডি পলাশবাড়ী’। এর আগে দীর্ঘদিন মঞ্চে তাদের কোনো নতুন নাটক দেখা যায়নি। উদ্বোধনী মঞ্চায়নের পর আবারও প্রাচ্যনাট মঞ্চস্থ করতে যাচ্ছে তাদের নতুন নাটক ‘ট্রাজেডি পলাশবাড়ী’।

 

আগামী ১১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬:৩০টায় এবং ৮:১৫টায় নাটকটির দুটি প্রদর্শনী হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায়। প্রাচ্যনাটের ২৯তম এই প্রযোজনাটির রচনা এবং নির্দেশনায় আজাদ আবুল কালাম ।

 

নাটকটির গল্প প্রসঙ্গে নির্দেশক জানান ‘দুটি সত্য ঘটনা অবলম্বনে রচিত এই নাটকে ফুটে উঠেছে গার্মেন্টস শ্রমিক এক নারীর সুখ, দুঃখ, হাসি, কান্নার কথা।’

 

নাটকটির বিভিন্ন চরিত্র দেখা যাবে পারভিন সুলতানা কলি, পারভান পারু, রিফাত আহমেদ নোবেল, মো. রফিক, প্রদ্যুৎ কুমার ঘোষ, সুদীপ বিশ্বাস, গোপী দেবনাথ, মনির প্রমুখকে। 

 

নাটকটির সঙ্গিত পরিকল্পনা করেছেন নীল কামরুল, পোশাক পরিকল্পনায় বিলকিস জাহান জবা। মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন আবুল হাসনাত রিপন। ভিডিওগ্রাফি ও প্রজেকশন এ সাইফুল ইসলাম জার্নাল।

     

রাইজিংবিডি/ঢাকা/৯ ফেব্রুয়ারি ২০১৫/ফিরোজ