এবারের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কথাসাহিত্যিক শফিক রিয়ানের নতুন উপন্যাস ‘বিসর্জন’। বইটির প্রচ্ছদ করেছেন পরাগ ওয়াহিদ।
বইটি প্রকাশ করছে উপকথা প্রকাশন। পাওয়া যাবে ৬৬৫-৬৬৬ স্টলে। মুদ্রিত মূল্য ৩০০ টাকা।
রিয়ান জানান, সাহিত্যের এই জগতে সাড়া পেয়েছি আকাঙ্ক্ষারও বেশি। বিশেষ কোনো উদ্দেশ্য মাথায় রেখে লেখালেখি শুরু করিনি। ততটুকুই লিখতাম, যতটুকু মন চাইত। যারা বলতে চায়, লিখতে চায় কিন্তু পারে না; তাদের কথাগুলোই বলার চেষ্টা করি।
‘বিসর্জন’ শফিক রিয়ানের চতুর্থ উপন্যাস ও ৬ষ্ঠ বই। ইতিপূর্বে আজ রাতে চাঁদ উঠবে না (২০২১), মেঘ বিষাদের দিন (২০২২), বিধ্বস্ত নক্ষত্র (২০২২) ও নিষিদ্ধ করে দাও সূর্যাস্ত (২০২৩) বিষাদের ছায়া (২০২৪) বইগুলো প্রকাশ হয়।