সাতসতেরো

প্রকাশিত হচ্ছে সাদিয়া সুলতানার স্মৃতিগদ্য ‘সমুদ্র সমগ্র’

অমর একুশে গ্রন্থমেলা ২০২৬ এ প্রকাশিত হচ্ছে কথাশিল্পী সাদিয়া সুলতানার স্মৃতিগদ্য ‘সমুদ্র সমগ্র’। 

সাদিয়া সুলতানা বলেন, ‘‘নব্বই দশক আমাদের অনেকেরই অতীত। শুধু অতীত না, আমাদের বর্তমানও। বর্তমানের অনেককেই গড়ে-পিটে তৈরি করেছে নব্বই দশক। এই অতীত তাই তাদের কাছে নিশ্বাসের মতো আপন, সুখের মতো নিবিড়। নব্বই দশকের স্মৃতি নিয়েই এই সমুদ্র সমগ্র।’’

 স্মৃতিগদ্য: সমুদ্র সমগ্র  প্রচ্ছদ: নির্ঝর নৈঃশব্দ্য প্রকাশনী: পৃথিকা প্রকাশনী  পরিবেশক: উপকথা প্রকাশন অনলাইন এবং রকমারি