‘অমর একুশে গ্রন্থমেলা-২০২৬’ চন্দ্রবিন্দু প্রকাশন প্রকাশ করেছে কবি ও কথাসাহিত্যিক নির্ঝর নৈঃশব্দ্যের পরাবাস্তবধর্মী উপন্যাস ‘সমুদ্রের দিকে।’
নির্ঝর নৈঃশব্দ্য বলেন, ‘‘সমুদ্রের দিকে আমার লেখা প্রথম উপন্যাস। এটা আমি প্রাপ্তমনস্কদের জন্যে লিখেছি। প্রেম, যন্ত্রণা, বিচ্ছেদ, যৌনতা, স্মৃতি, রাজনীতি, দর্শন, নৃশংসতা ইত্যাকার ছায়া দিয়ে মোড়ানো একটা মাত্র রাত্রিতে একজন মানুষের পরাবাস্তব সমুদ্রযাত্রার আখ্যান। ’’
বইমেলায় চন্দ্রবিন্দু প্রকাশনের ১৬৫-১৬৬ নম্বর স্টল থেকে সংগ্রহ করা যাবে। এটির মূল্য রাখা হয়েছে ৪০০ টাকা।