এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ৭৩ জন ভর্তি হয়েছেন।
বুধবার (১০ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৯১৭ জনে। আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (৯ জুন) সকাল থেকে বুধবার (১০ জুন) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ১৯ জন, বরিশাল বিভাগে ৩৮ জন, চট্টগ্রাম বিভাগে ১০ জন, ময়মনসিংহ বিভাগে একজন, খুলনা বিভাগে ৪ জন এবং সিলেট বিভাগে একজন রয়েছেন।
চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৬ জনের মধ্যে ৫ জন পুরুষ এবং ১ জন নারী।