আন্তর্জাতিক

সংযুক্ত আরব আমিরাতের ভিসা বন্ধ

করোনাভাইরাসের প্রাদুর্ভাব রুখতে সব দেশের নাগরিকদের জন্য এবার ভিসা বন্ধ করেছে সংযুক্ত আরব আমিরাত।

এ ঘোষণা আগামী ১৭ মার্চ থেকে কার্যকর হবে বলে শনিবার জানিয়েছে গালফ নিউজ।

তবে এ সিদ্ধান্ত তাদের জন্যে প্রযোজ্য নয় যারা ইতিমধ্যে ভিসা পেয়েছেন।

দেশটি এক বিবৃতিতে জানিয়েছে, করোনাভাইরাসের বিস্তার রোধে ফেডারেল কর্তৃপক্ষ সাময়িকভাবে এ পদক্ষেপ নিয়েছে।

মাত্র ৩ মাস আগে চীনে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু। সে থেকে এখন পর্যন্ত প্রায় দেড়শ দেশে ছড়িয়ে পড়েছে মহামারী আকার ধারণ করা করোনা।   

ঢাকা/নাসিম