যুক্তরাষ্ট্রে একদিনের ব্যবধানে করোনাভাইরাসে মৃত্যুর হার দ্বিগুণ হলো। বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় রেকর্ড ৪৪৯১ জনের প্রাণহানি হয়েছে কোভিড-১৯ রোগে।
গত বুধবার ২৫৬৯ জন মারা যায় প্রাণঘাতী ভাইরাসে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় সূত্রে তার দ্বিগুণ প্রাণহানি হলো একদিন পর। করোনায় এটাই একদিনে কোনো দেশে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা। সব মিলিয়ে দেশটিতে ৩২৯১৭ জনের মৃত্যু হয়েছে এ মহামারিতে।
বিশ্বে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রেই সবচেয়ে বেশি প্রাণ গেছে। ২২১৭০ জনের মৃত্যুতে তাদের পরে আছে ইতালি। সংক্রমণেও সবার শীর্ষে যুক্তরাষ্ট্র, ৬ লাখ ৬৭ হাজার ৮০০ জনের বেশি করোনা শনাক্ত হয়েছে। কোভিড-১৯ রোগের এপিকসেন্টার নিউইয়র্কে মারা গেছে ১২ হাজারের বেশি মানুষ।
ঢাকা/ফাহিম