আন্তর্জাতিক

৩ পাকিস্তানিকে হত্যা করলো ভারত

জম্মু ও কাশ্মীরে হিন্দু পর্যটকদের উপর হামলায় জড়িত বলে দাবি করা তিন পাকিস্তানি নাগরিককে ভারতীয় বাহিনী হত্যা করেছে। মঙ্গলবার ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ তথ্য জানিয়েছেন।

গত এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়। ভারতের দাবি, এই হামলার সঙ্গে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। তবে পাকিস্তান এ দাবি প্রত্যাখ্যান করেছে।

ভারত-পাকিস্তান সংঘাতের উপর আলোচনার সময় সংসদে অমিত শাহ বলেছেন, “আমি ... সমগ্র জাতিকে বলতে চাই যে এই তিন সন্ত্রাসীই আমাদের নাগরিকদের হত্যা করেছিল ... এবং এখন তিনজনই নিহত হয়েছে।”

ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, সোমবার কাশ্মীরের একটি জঙ্গলে তীব্র বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছেন।

অমিত শাহ বলেন, ভারতের কাছে ‘অনেক প্রমাণ’ আছে যে নিহত ‘সন্ত্রাসীরা’ পাকিস্তানি ছিল। কারণ নিরাপত্তা বাহিনী তাদের দুজনের কাছ থেকে পাকিস্তানি ভোটার পরিচয়পত্র এবং পাকিস্তানে তৈরি চকলেট উদ্ধার করেছে। ফরেনসিক পরীক্ষায় দেখা গেছে, তাদের কাছে থাকা রাইফেলগুলো এপ্রিলের হামলায় ব্যবহৃত হয়েছিল।