আন্তর্জাতিক

বিদেশী নৃত্যশিল্পীকে ‘বিভিন্ন যৌন কার্যকলাপে’ বাধ্য করেছিলেন প্রিন্স অ্যান্ড্রু

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ভাই ও সাবেক প্রিন্স অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসর এবং যৌন অপরাধী জেফরি এপস্টেইন একজন বিদেশী নৃত্যশিল্পীকে ‘বিভিন্ন যৌন কার্যকলাপে লিপ্ত হতে’ বলেছিলেন। এপস্টেইনের ফাইলের সর্বশেষ অংশ হিসাবে প্রকাশিত একটি চিঠিতে নাম প্রকাশ না করা নারীর আইনজীবীরা জানিয়েছেন, তাকে নগ্ন নৃত্যের জন্য ১০ হাজার ডলার দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল।

আইনজীবীরা জানিয়েছেন, ওই নারীকে প্রতিশ্রুত পরিমাণ অর্থ প্রদান করা হয়নি এবং ২০০৬ সালে তার সাথে ‘পতিতার মতো আচরণ করা হয়েছিল।’

২০১১ সালের মার্চে লেখা চিঠিতে দাবি করা হয়েছে, ওয়েস্ট পাম বিচের ‘র‍্যাচেলস স্ট্রিপ ক্লাব’ থেকে আসা ওই নারী এবং অন্যান্য বিদেশী নৃত্যশিল্পীদের এপস্টেইনের বাড়িতে গাড়ি চালিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। তাদের নাচের জন্য ১০ হাজার ডলার দেওয়ার প্রস্তাব করা হয়েছিল।

নথিতে দাবি করা হয়েছে, তিনি পার্টিতে ‘অন্যান্য তরুণীদের উত্তেজক পোশাক পরে থাকতে’ দেখেছিলেন, যাদের মধ্যে কয়েকজনকে ‘১৪ বছরের কম বয়সী বলে মনে হয়েছিল।’

চিঠিতে বলা হয়েছে, তিনি পৌঁছানোর পর তাকে উপরের তলায় নিয়ে যাওয়া হয়। সেখানে এপস্টেইন তাকে মাউন্টব্যাটেন-উইন্ডসরের সাথে পরিচয় করিয়ে দেন।

এতে অভিযোগ করা হয়েছে, “আমার মক্কেল তখন পুরুষদের জন্য নাচতেন, পোশাক খুলে ফেলতেন যতক্ষণ না তিনি কেবল তার গায়ে শুধু অন্তর্বাস থাকতো। এপস্টেইন এবং প্রিন্স অ্যান্ড্রু তখন আমার মক্কেলকে বলেছিলেন যে তারা তিন জন একসঙ্গে যৌনক্রিয়া করতে চান।”

এর জবাবে ওই নারী বলেছিলেন, “তাকে নাচের জন্য ভাড়া করা হয়েছিল, যৌন মিলনের জন্য নয়।”

এপস্টেইন বলেছিলেন যে তারা পরে তাকে নাচের জন্য অর্থ প্রদান করবেন। ওই নারীকে তারা বিভিন্ন যৌনক্রিয়ায় লিপ্ত হতে বাধ্য করেছিলেন।

চিঠিতে দাবি করা হয়েছে, ‘দুই পুরুষ তৃপ্ত হওয়ার পরে’ ওই নারীকে ভার্জিন দ্বীপপুঞ্জে ভ্রমণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল, যা তিনি প্রত্যাখ্যান করেছিলেন।

আইনজীবীরা জানিয়েছেন, ওই নারীকে শেষ পর্যন্ত প্রতিশ্রুত ১০ হাজার ডলারের মধ্যে মাত্র ২ হাজার ডলার দেওয়া হয়েছিল।

এর আগে কেন এই অভিযোগ উত্থাপন করা হয়নি তার জবাবে ওই নারীর আইনজীবীরা জানিয়েছেন, “তিনি সেই রাতের পরিস্থিতি নিয়ে গর্বিত ছিলেন না। তিনি একজন বিদেশী নৃত্যশিল্পী হিসেবে কাজ করছিলেন, কিন্তু তার সাথে একজন পতিতার মতো আচরণ করা হয়েছিল।”