একদিকে ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনা চালিয়ে যাচ্ছে ট্রাম্প প্রশাসন আরেকদিকে নিষেধাজ্ঞা আরোপ করছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট। শুক্রবারমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে বাণিজ্য অব্যাহত রাখা দেশগুলোর উপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন।
এই আদেশে কোন হার আরোপ করা যেতে পারে তা নির্দিষ্ট করা হয়নি, তবে উদাহরণ হিসেবে ২৫ শতাংশ ব্যবহার করা হয়েছে।
এতে বলা হয়েছে, “যেসব দেশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইরান থেকে কোনো পণ্য বা পরিষেবা ক্রয়, আমদানি বা অন্যভাবে অর্জন করে”, তাদের থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের উপর এই শুল্ক প্রযোজ্য হতে পারে।
ট্রাম্প সরাসরি আদেশের বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে শুক্রবার রাতে এয়ার ফোর্স ওয়ান থেকে বক্তব্য দেওয়ার সময় ইরানের জন্য ‘কোনও পারমাণবিক অস্ত্র নয়’ পুনর্ব্যক্ত করেছেন।
উভয় পক্ষের কয়েক সপ্তাহের হুমকির পর শুক্রবার ওমানে মার্কিন ও ইরানি কর্মকর্তাদের মধ্যে আলোচনা অব্যাহত থাকার সময় এটি এসেছে। দুই দেশের কর্মকর্তারাই জানিয়েছেন, পারমাণবিক আলোচনা ভাল হয়েছে এবং এটি অব্যাহত থাকবে। এছাড়া উভয় পক্ষই পশ্চিমাদের সাথে তেহরানের দীর্ঘস্থায়ী পারমাণবিক বিরোধ নিয়ে কূটনীতি পুনরুজ্জীবিত করার জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে।