ইসরায়েল যদি মধ্যপ্রাচ্যের বেশিরভাগ অংশ দখল করে নেয়, তাহলে তিনি আপত্তি করবেন না বলে জানিয়েছেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। তার দাবি, তিনি এই ভূমিতে ইহুদি জনগণের অধিকারের কথা বলেছেন।
শুক্রবার প্রচারিত রক্ষণশীল ভাষ্যকার টাকার কার্লসনের সাথে এক সাক্ষাৎকারে হাকাবির কাছে ইসরায়েলের ভৌগোলিক সীমানা সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। হাকাবির দাবি, ইসরায়েলের সীমানা, যা তিনি যুক্তি দেন যে বাইবেলে নিহিত।
জবাবে কার্লসন হাকাবিকে জানান, বাইবেলের আয়াতে ইব্রাহিমের বংশধরদের জন্য জমির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যার মধ্যে ইরাকের ফোরাত নদী এবং মিশরের নীল নদের মধ্যবর্তী অঞ্চলও অন্তর্ভুক্ত থাকবে। এই ধরণের এলাকা আধুনিক লেবানন, সিরিয়া, জর্ডান এবং সৌদি আরবের কিছু অংশকে অন্তর্ভুক্ত করবে।
গত বছর ট্রাম্পের নিয়োগ দেওয়া রাষ্ট্রদূত হাকাবি বলেন, “তারা (ইসরায়েল) যদি সবকিছু দখল করে নেয় তাহলে ভালো হতো।
জবাবে হতবাক হয়ে যাওয়া কার্লসন হাকাবির কাছে জানতে চান, তিনি কি সত্যিই সমগ্র অঞ্চলে ইসরায়েলের সম্প্রসারণের অনুমোদন দেবেন?
রাষ্ট্রদূত বলেন, “তারা এটি দখল করতে চায় না। তারা এটি দখল করতে বলছে না।”