আন্তর্জাতিক

ইরানের সব জায়গায় বোমা ফেলার হুমকি দিলেন ট্রাম্প

ইরানের সব জায়গায় বোমা ফেলা হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এক ভিডিওবার্তায় তিনি এ হুমকি দিয়েছেন।

ট্রাম্প ইরানের সাথে ওয়াশিংটনের কয়েক দশকের পুরনো বিরোধের কথা উল্লেখ করেছেন, যার মধ্যে রয়েছে ১৯৭৯ সালে তেহরানে মার্কিন দূতাবাস দখলের অভিযোগও রয়েছে।

ট্রাম্প বলেছেন, তিনি পারমাণবিক আলোচনায় ইরানের কাছ থেকে ছাড় আদায় করতে চেয়েছিল। ইরানের বিরুদ্ধে তার ‘বিশাল’ অভিযানের উদ্দেশ্য হচ্ছে-তেহরান যাতে পারমাণবিক অস্ত্র না পায় এবং ‘ইরানি শাসনের আসন্ন হুমকি দূর করা।’

তিনি ইরানিদের আশ্রয়স্থলে থাকার আহ্বান জানিয়ে বলেছেন, ‘সব জায়গায় বোমা পড়বে। আমাদের কাজ শেষ হলে, আপনার সরকার গ্রহণ করুন। এটি আপনারই হবে। এটি সম্ভবত প্রজন্মের জন্য আপনার একমাত্র সুযোগ হবে।”