আন্তর্জাতিক

ইরানে হামলায় নিহত ২০১, ২৪ প্রদেশে ধ্বংসযজ্ঞ: রেড ক্রিসেন্ট

ইরানের ভূখণ্ডে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহতের সংখ্যা দুইশ ছাড়িয়েছে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি এই হতাহতের খবর নিশ্চিত করেছে। খবর আল-জাজিরার।   

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রেড ক্রিসেন্টের মুখপাত্র এই ধ্বংসযজ্ঞের পরিসংখ্যান তুলে ধরেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, হামলায় নিহতের সংখ্যা অন্তত ২০১ জন, আহতের সংখ্যা ৭৪৭ জনেরও বেশি। 

তিনি আরো জানান, ইরানের মোট ৩২টি প্রদেশের মধ্যে ২৪টি প্রদেশেই হামলা চালানো হয়েছে।

ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে রেড ক্রিসেন্টের ২২০টিরও বেশি দল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ২৪টি প্রদেশে একযোগে হামলা হওয়ায় উদ্ধারকাজ পরিচালনা করতে হিমশিম খাচ্ছে জরুরি বিভাগগুলো।