আন্তর্জাতিক

ইরান যুদ্ধ চার সপ্তাহের বেশি চলতে পারে: ট্রাম্প

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২ মার্চ) হোয়াইট হাউজে এক প্রেস ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, “ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চার থেকে পাঁচ সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে।” খবর আল-জাজিরার। 

তিনি স্পষ্ট করে জানান, প্রয়োজন হলে আরো দীর্ঘ সময় যুদ্ধ চালিয়ে যেতে যুক্তরাষ্ট্র প্রস্তুত। তিনি কিছুটা আক্রমণাত্মক সুর যোগ করে আরো বলেন, যুদ্ধ দীর্ঘায়িত হলেও তিনি এতে ‘বিরক্ত’ হবেন না। 

এসময় মধ্যপ্রাচ্যে ইরানি হামলায় নিহত মার্কিন সেনাদের প্রতি শ্রদ্ধা জানান ট্রাম্প।

তিনি বলেন, “আজ আমরা কর্তব্যরত অবস্থায় নিহত চার বীর সেনার জন্য শোক প্রকাশ করছি এবং তাদের পরিবারের প্রতি আমাদের ভালোবাসা ও সমর্থন জানাচ্ছি। তাদের স্মরণে, এই সন্ত্রাসী শাসনব্যবস্থা আমাদের জনগণের জন্য যে হুমকি সৃষ্টি করেছে, তা চূর্ণ করতে আমরা ভয়ঙ্কর ও অদম্য সংকল্প নিয়ে এই মিশন চালিয়ে যাব।”