ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ইরানের রাজধানী তেহরানের একটি ছবি পেয়েছে। তাতে দেখা গেছে, এক তরুণ ছাদে বসে আকাশের দিকে তাকিয়ে আছে।
ছবির সাথে থাকা একটি বার্তায় বলা হয়েছে, লোকজন ‘তেহরানের ছাদে বসে আছে এবং দেখছে পরবর্তী হামলাটা কোথায় হচ্ছে।’ অর্থাৎ ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রের ছোড়া ক্ষেপণাস্ত্র তেহরানের আকাশ হয়ে কোথায় গিয়ে পড়তে যাচ্ছে সেই দৃশ্য বাড়ির ছাদে বসে দেখছেন স্থানীয়রা।
২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। রাজধানী তেহরানের একাধিক স্থানে ইতিমধ্যে হামলা হয়েছে। এমনকি তেহরানের হৃৎপিণ্ড খ্যাত নগরীর প্রাণকেন্দ্রেও হামলা হয়েছে।