আন্তর্জাতিক

আগামী সপ্তাহে ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, “আগামী সপ্তাহে খুব কঠোরভাবে ইরানকে আঘাত করতে যাচ্ছে।” রাশিয়ার তেল ক্রয়ের জন্য আংশিক ৩০ দিনের ছাড় দেওয়ার পরপরই তিনি এ হুমকি দিয়েছেন।

ইরান বিশ্বের এক-পঞ্চমাংশ তেলের পরিবহনকারী হরমুজ প্রণালীতে জাহাজগুলিতে আক্রমণ করেছে। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম বাড়তে শুরু করেছে।

ট্রাম্প এর আগে বলেছিলেন, ইরানের বিরুদ্ধে মার্কিন যুদ্ধ ‘সম্পূর্ণ’ হয়েছে। এছাড়া তিনি একাধিকবার দাবি করেছেন, যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জয় পেয়েছে। এরপরেও তিনি ইরানের ওপর হামলা অব্যাহত রেখেছেন।

প্রায় দুই সপ্তাহ ধরে চলমান যুদ্ধে দুই হাজার মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই ইরানের। তবে লেবানন এবং উপসাগরীয় কয়েকটি দেশেও নিহতের ঘটনা ঘটছে। মার্কিন বাহিনীরও হতাহতের ঘটনা ঘটেছে। মার্কিন সেনাবাহিনী নিশ্চিত করেছে যে পশ্চিম ইরাকে বিধ্বস্ত একটি জ্বালানিবাহী বিমানের ছয়জন ক্রুর মধ্যে চারজন নিহত হয়েছেন।