ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। শনিবার একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।
ওই কর্মকর্তা এএফপিকে বলেন, “একটি ড্রোন দূতাবাসে আঘাত হেনেছে।
দ্বিতীয় নিরাপত্তা সূত্র জানিয়েছে, কূটনৈতিক মিশনকে লক্ষ্য করে একটি হামলা চালানো হয়েছিল।
বেশ কয়েকটি সূত্রের মতে, ইরাকের রাজধানীতে হামলায় ইরান-সমর্থিত দুই যোদ্ধা নিহত হওয়ার কিছুক্ষণ পরেই এই হামলা চালানো হয়।