আন্তর্জাতিক

হরমুজ প্রণালী নিয়ে ইউরোপের মিত্রদের খোঁচা দিলেন ট্রাম্প

হরমুজ প্রণালী আক্রমণে ইউরোপীয় দেশগুলোর অনীহার কারণে মিত্রদের প্রতি অপমানসূচক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প বুধবার ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন, “আমি ভাবছি কী হবে যদি আমরা ইরানি সন্ত্রাসী রাষ্ট্রের অবশিষ্ট অংশকে ‘শেষ করে দিই’, এবং যে দেশগুলো এটি ব্যবহার করে, আমরা করি না, তাদের তথাকথিত ‘প্রণালীটির’ দায়িত্ব নিতে দিই?”

তিনি বলেন, “এতে আমাদের কিছু নিষ্ক্রিয় ‘মিত্র’ দ্রুত তৎপর হয়ে উঠবে!!!”

হরমুজ প্রণালীর মধ্য দিয়ে তেলবাহী ট্যাঙ্কারগুলোকে এসকর্ট করার জন্য যুদ্ধজাহাজ পাঠানোর তার দাবি প্রত্যাখ্যান করার পর থেকে ট্রাম্প ইউরোপীয় দেশগুলোর সমালোচনা করে আসছেন।

অবশ্য অনেক ইউরোপীয় নেতা জানিয়েছেন, সক্রিয় সংঘাত শেষ হয়ে গেলে তারা এই বিতর্কিত জলপথে টহল দেওয়ার জন্য একটি জোটে যোগ দিতে ইচ্ছুক হতে পারেন।