আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মারাত্মক ভুল হিসাব করেছে: খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ভেবেছিল যে এক বা দুই দিনের হামলার পর ইরানের জনগণ সরকারকে উৎখাত করবে, কিন্তু এটি ছিল একটি ‘মারাত্মক ভুল হিসাব।’ শুক্রবার ইরানের নতুন বছরের উৎসব উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেছেন।

খামেনি বলেছেন, এই যুদ্ধ শুরু করা হয়েছিল “এই ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে যে, যদি শাসকগোষ্ঠীর শীর্ষ নেতা এবং কিছু প্রভাবশালী সামরিক ব্যক্তিত্ব শাহাদাত বরণ করেন, তবে তা আমাদের প্রিয় জনগণের মনে ভয় ও হতাশা সৃষ্টি করবে… এবং এর মাধ্যমে ইরানকে শাসন করার ও পরবর্তীতে একে খণ্ড-বিখণ্ড করার স্বপ্ন বাস্তবায়িত হবে।”

তিনি বলেন, “ধর্মীয়, বুদ্ধিবৃত্তিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক উৎসের সমস্ত পার্থক্য থাকা সত্ত্বেও” ইরানিদের মধ্যে একটি ‘অদ্ভুত ঐক্য’ গড়ে উঠেছে এবং একই সাথে ‘শত্রুপক্ষের মধ্যেও একটি ফাটল দেখা দিয়েছে।’