ইরানের সামরিক বাহিনী হুমকি দিয়ে বলেছে, তাদের বিদ্যুৎ কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করা হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুক্ত সমস্ত জ্বালানি অবকাঠামোতে হামলা চালানো হবে। রবিবার ইরান এই হুমকি দিয়েছে।
ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় কমান্ডের মুখপাত্র ইব্রাহিম যুলফাগারি বলেছেন যে, ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুক্ত লবণাক্ত পানি পরিশোধন কেন্দ্র এবং তথ্যপ্রযুক্তি অবকাঠামোতেও হামলা চালাবে।
৪৮ ঘণ্টার মধ্যে ইরান হরমুজ প্রণালী পুনরায় চালু করতে ব্যর্থ হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালানোর ট্রাম্পের হুমকির পর এই সতর্কবার্তা দিলো ইরান।
এদিকে, ফার্স নিউজ এজেন্সি উল্লেখ করেছে, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রয়াত প্রধান আলী লারিজানি সতর্ক করেছিলেন, ইরানের বিদ্যুৎ গ্রিডকে লক্ষ্যবস্তু করা হলে “আধা ঘণ্টার মধ্যে পুরো অঞ্চলটি অন্ধকারে ডুবে যাবে”।