যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে তার যুদ্ধ ‘শেষ করে আনছে।’ বুধবার মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন এ তথ্য জানিয়েছেন।
ওয়াশিংটন ডিসিতে মার্কিন গণমাধ্যমকে জনসন বলেন, “আমার মনে হয় আমরা ‘অপারেশন এপিক ফিউরি’ শেষ করে আনছি। আমি এটাই মনে করি। এবং আমার ধারণা, এটি খুব অল্প সময়ের মধ্যেই এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী সম্পন্ন হবে।”
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্যের পর জনসনের এই মন্তব্য আসলো। তিনি দাবি করেছেন, তার প্রশাসন ইরানের ‘সঠিক ব্যক্তিদের’ সঙ্গে কথা বলছে, যারা ‘একটি চুক্তি করতে’ আগ্রহী।
এরপর থেকে ইরান যুক্তরাষ্ট্রের পাঠানো একটি শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে এবং এটিকে ‘ভুয়া’ বলে আখ্যা দিয়েছে। তবে বুধবার ইরান জানিয়েছে, তারা পাকিস্তানের কাছ থেকে একটি প্রস্তাব গ্রহণ করেছে। পরে রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ১৫ দফা প্রস্তাবের জবাবে ইরান পাঁচটি শর্তের রূপরেখা দিয়েছে।