আন্তর্জাতিক

কঠোর পাল্টা জবাবের হুমকি ইরানের প্রেসিডেন্টের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশের অবকাঠামো ও অর্থনীতিকে লক্ষ্যবস্তু করা হলে তেহরান ‘কঠোরভাবে পাল্টা জবাব দেবে।’ শনিবার এক্স- এ করা এক পোস্টে তিনি এই হুমকি দিয়েছেন।

পেজেশকিয়ান লিখেছেন, “আমরা বহুবার বলেছি যে ইরান আগাম হামলা চালায় না, কিন্তু আমাদের অবকাঠামো বা অর্থনৈতিক কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করা হলে আমরা কঠোরভাবে পাল্টা জবাব দেব।”

মধ্যপ্রাচ্যের দেশগুলোর উদ্দেশ্য করে দেওয়া এক বার্তায় তিনি আরো বলেন, “আপনারা যদি উন্নয়ন ও নিরাপত্তা চান, তবে আমাদের শত্রুদের আপনাদের ভূমি থেকে যুদ্ধ পরিচালনা করতে দেবেন না।”