আন্তর্জাতিক

নিখোঁজ পাইলটকে উদ্ধারে আসা মার্কিন বিমান ধ্বংসের দাবি ইরানের

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, নিখোঁজ মার্কিন যুদ্ধবিমানের ক্রু সদস্যের সন্ধানে নিয়োজিত একটি আমেরিকান বিমান ধ্বংস করা হয়েছে। 

রবিবার (৫ এপ্রিল) ইরানের সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। খবর জর্ডানের রোয়া নিউজের।

আইআরজিসির বরাতে দেশটির বার্তা সংস্থা তাসনিম নিউজ জানায়, “ইসলামের যোদ্ধারা ইসফাহানের দক্ষিণাঞ্চলে একটি শত্রু মার্কিন বিমান ধ্বংস করেছে, যেটি মূলত একটি বিধ্বস্ত মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমানের ক্রুকে খুঁজছিল।”

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার ভোরে জানান যে, ইরানের অভ্যন্তরে বিধ্বস্ত হওয়া মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু সদস্য একটি অনুসন্ধান ও উদ্ধার অভিযানের পর বর্তমানে ‘নিরাপদ ও সুস্থ’ আছেন।