আন্তর্জাতিক

কুয়েতে মার্কিন বাহিনীর ওপর ইরানের ড্রোন হামলা

কুয়েতের বুবিয়ান দ্বীপে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীরি ওপর ড্রোন হামলা চালিয়েছে ইরান।

ইরানের সামরিক বাহিনীর ‘খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদরদপ্তর’-এর মুখপাত্র সেকেন্ড ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জোলফাকারির বরাতে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। খবর আল-জাজিরার।  

সোমবার (৬ এপ্রিল) ইব্রাহিম জোলফাকারি এক ভিডিও বিবৃতিতে জানান, বুবিয়ান দ্বীপে অবস্থিত মার্কিন বাহিনীর স্যাটেলাইট যোগাযোগ সরঞ্জাম ও গোলাবারুদ লক্ষ্য করে এই ড্রোন হামলা চালানো হয়েছে। তিনি দাবি করেন, এর আগে কুয়েতের ‘আরিফজান ক্যাম্পে’ বারবার ইরানি হামলার মুখে মার্কিন সেনারা সেখান থেকে সরে এসে এই দ্বীপে অবস্থান নিয়েছিল।

এদিকে, কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর কুয়েতের একটি আবাসিক এলাকায় ইরানি হামলার ধ্বংসাবশেষ পড়ে অন্তত ছয়জন আহত হয়েছেন।

পারস্য উপসাগরের উত্তর-পশ্চিমে অবস্থিত বুবিয়ান দ্বীপটি কুয়েতের বৃহত্তম উপকূলীয় দ্বীপ, যা কৌশলগতভাবে খুব গুরুত্বপূর্ণ।