ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হওয়ার পর ইরানের ওপর নৌ-অবরোধ আরোপের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর রোয়া নিউজের।
ইসলামাবাদের ঘটনা নিয়ে ট্রাম্প এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি। তবে রবিবার (১২ এপ্রিল) তিনি ট্রুথ সোশ্যাল-এ একটি নিবন্ধের লিংক শেয়ার করেছেন। নিবন্ধটির শিরোনাম: “ইরান নতি স্বীকার না করলে প্রেসিডেন্টের হাতে থাকা তুরুপের তাস: নৌ-অবরোধ।”
নিবন্ধটিতে বিশেষজ্ঞদের বরাত দিয়ে বলা হয়েছে যে, ট্রাম্প খুব সহজেই হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণকে ‘পাল্টা অবরোধের’ মাধ্যমে অকার্যকর করে দিতে পারেন।
লেক্সিংটন ইনস্টিটিউটের জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞ রেবেকা গ্রান্ট ওই নিবন্ধে বলেন, “মার্কিন নৌবাহিনীর জন্য এখন এই প্রণালি দিয়ে কী যাতায়াত করবে আর কী করবে না, তার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা খুব সহজ হবে।”