আন্তর্জাতিক

তেলের ব্যাপক দরপতন

হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণার পর অপরিশোধিত তেলের দাম ব্যাপক হ্রাস পেয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বিবিসি এ তথ্য জানিয়েছে।

লেবানন ও ইসরায়লের ১০ দিনের যুদ্ধবিরতি সময়কালে হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত থাকবে বলে শুক্রবার ঘোষণা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। প্রায় একইসময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ঘোষণা দিয়েছেন, হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত এবং ব্যবসা-বাণিজ্যের জন্য প্রস্তুত।

ইরান ও যুক্তরাষ্ট্রের এই ঘোষণার পর, ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলের দাম ৯০ ডলারের নিচে নেমে আসে, যা দিনের শুরুতে ৯৮ ডলারের উপরে ছিল।

মার্কিন বেঞ্চমার্ক, এনওয়াইএমইএক্স লাইট সুইট ক্রুডের দামও উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

সংঘাতের আগে, ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেল ৭০ ডলারের সামান্য নিচে লেনদেন হচ্ছিল। মার্চের শুরুতে এর দাম ১০০ ডলার ছাড়িয়ে যায় এবং চলতি মাসের শেষের দিকে তা ১১৯ ডলারেরও বেশি দামে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।