আন্তর্জাতিক

হরমুজ প্রণালি খোলায় জিনপিং ‘খুব খুশি’: ট্রাম্প

হরমুজ প্রণালি পুনরায় খুলে যাওয়ার খবরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং অত্যন্ত খুশি বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত হওয়া বা দ্রুত খুলে যাওয়ার প্রক্রিয়া চলায় চীনা প্রেসিডেন্ট ‘খুবই খুশি’। খবর বিবিসির। 

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনার প্রেক্ষাপটে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ নৌপথটি নিয়ে ট্রাম্পের এ মন্তব্য এমন এক সময়ে এল, যখন রুশ তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের মেয়াদ এক মাস বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়েছে।

ট্রাম্প আরো জানান, আগামী ১৪-১৫ মে চীনে তাদের যে বৈঠক হওয়ার কথা রয়েছে, সেটি বিশেষ এবং সম্ভাব্যভাবে ঐতিহাসিক হবে। তিনি বলেন, “অনেক কিছু অর্জিত হবে।”

চীন বর্তমানে ইরানের জ্বালানি তেলের বৃহত্তম ক্রেতা।  তাদের ক্রয়কৃত প্রায় ৩৮ শতাংশ তেল হরমুজ প্রণালি দিয়ে আসে।