আন্তর্জাতিক

ইরান একটি প্রস্তাব দিচ্ছে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান একটি প্রস্তাব দিচ্ছে এবং সেই প্রস্তাব ওয়াশিংটনকে দেখতে হবে। শুক্রবার (২৪ এপ্রিল) রয়টার্সকে তিনি এ তথ্য জানিয়েছেন।

ট্রাম্প বলেছেন, ইরান ‘একটি প্রস্তাব দিচ্ছে এবং আমাদের দেখতে হবে।’ কিন্তু প্রস্তাবটি কী তা তিনি এখনো জানেন না।

ক্তরাষ্ট্র ইরানের কোন কর্মকর্তাদের সাথে আলোচনা করছে সে বিষয়ে ট্রাম্প বিস্তারিত কিছু জানাননি। তবে তিনি বলেছেন, ‘যারা এখন দায়িত্বে আছেন তাদের সাথেই’ আলোচনা করছে মার্কিন প্রতিনিধি দল।

মার্কিন প্রেসিডেন্ট আরো জানিয়েছেন, ইরান আলোচনা করতে এবং একটি সম্ভাব্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখতে চায়। যুক্তরাষ্ট্রের দাবিগুলো সমাধানের লক্ষ্যে একটি প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছে।