আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটদানের হার ৯১.৩১ শতাংশ

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটদানের হার ছিল ৯১ দশমিক ৩১ শতাংশ। তবে স্থানীয় সময় বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যা ৬টার পরেও বিভিন্ন বুথে চলছে ভোটদান। ফলে ভোটের এই হারের হেরফের হবে। নির্বাচন কমিশনের বরাত দিয়ে আনন্দবাজার অনলাইন এ তথ্য জানিয়েছে।

প্রথম দফার ভোটে রাজ্যে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটদানের হার ছিল ৯২ দশমিক ৪৭ শতাংশ। শেষ পর্যন্ত তা বেড়ে হয় ৯৩ দশমিক ১৯ শতাংশ।

এখন পর্যন্ত যা পরিসংখ্যান, তাতে দ্বিতীয় দফায় সবচেয়ে বেশি ভোট পড়েছে পূর্ব বর্ধমানে। সবচেয়ে কম পড়েছে কলকাতা দক্ষিণে। 

আসনভিত্তিক ভোটদানের ক্ষেত্রে সন্ধ্যা ৬টা পর্যন্ত হাড়োয়া আসনে ভোটের হার সর্বোচ্চ- ৯৬ দশমিক ৪৬ শতাংশ। সবচেয়ে কম ভোটের হার রাজারহাট গোপালপুর- ৮৪ দশমিক ৩৬ শতাংশ। ভবানীপুরে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটের হার ৮৬ দশমিক ৪৩ শতাংশ, ভাঙড়ে ৯২ দশমিক ৩৬ শতাংশ।