আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বহাল আছে কিনা জানাতে অস্বীকৃতি ট্রাম্পের

হরমুজ প্রণালিতে উভয় পক্ষ গোলাগুলির পর, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি এখনো বহাল আছে কিনা, তা বলতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার রাতে রক্ষণশীল রেডিও উপস্থাপক হিউ হিউইট যখন ট্রাম্পকে চাপ দিয়ে জানতে চান, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘শেষ’ হয়ে গেছে কিনা এবং সেদিন সন্ধ্যায় আবার হামলা শুরু হতে পারে কিনা।

এর জবাবে ট্রাম্প বলেন, ‘আচ্ছা, আমি আপনাকে তা বলতে পারব না।’

তিনি বলেন, “যদি আমি এই প্রশ্নের উত্তর দিই, তাহলে আপনি বলবেন যে এই লোকটি প্রেসিডেন্ট হওয়ার জন্য যথেষ্ট বুদ্ধিমান নয়।”

এর আগে, ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ইরানি বাহিনীকে সতর্ক করে দিয়ে বলেছেন, যদি তারা প্রণালি বা পারস্য উপসাগরে মার্কিন জাহাজকে লক্ষ্যবস্তু করার চেষ্টা করে, তবে তাদের ‘পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে।’

সাক্ষাৎকারের পরবর্তী অংশে তিনি জোর দিয়ে বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ, ‘সামরিকভাবে... মূলত শেষ হয়ে গেছে।’