ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে সতর্কতামূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে ইরানি বাহিনী। ইরানের নৌবাহিনী শুক্রবার (৫ জুন) এ তথ্য জানিয়েছে।
ইরানি নৌবাহিনী মার্কিন নৌবাহিনীর বিরুদ্ধে সামুদ্রিক যান চলাচলে বাধা সৃষ্টি ও বাণিজ্যিক জাহাজ ও তেল ট্যাঙ্কার জব্দ করার অভিযোগ তুলেছে।
ইরানকে ঘিরে সামুদ্রিক নিরাপত্তা নিয়ে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই এই ঘটনাটি ঘটল। কারণ ওয়াশিংটন ইরানের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং তেহরান হরমুজ প্রণালি ও এর আশেপাশে জাহাজ চলাচলের জন্য বারবার হুমকি দিয়েছে।
এর আগে বুধবার যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে অবস্থিত ইরানের কৌশলগত কেশম দ্বীপে হামলা চালিয়েছিল। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্র দেশ কুয়েত ও বাহরাইনকে লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে।