পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের রবিবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হচ্ছে না। শনিবার (১৩ জুন) শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ তথ্য জানিয়েছেন।
এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এক্স-এ একটি পোস্টে জানিয়েছিলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তি আগামী ২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত হবে। পাকপ্রধানমন্ত্রীর এই পোস্ট থেকে ধারণা করা হচ্ছিল রবিবারই চুক্তি হতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্রের।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, ইসলামাবাদ স্মারকলিপি স্বাক্ষরের নির্দিষ্ট সময় রবিবার হবে না।
তিনি জানান, আগামী দিনগুলোতে ইসলামাবাদ স্মারকলিপি স্বাক্ষরের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, তবে অপর পক্ষের দ্বিধার কারণে স্বাক্ষরের তারিখ নিয়ে কোনো মন্তব্য করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রত্যাশিত শান্তি চুক্তিটি ‘ইসলামাবাদ চুক্তি’ হিসেবে উপস্থাপন করা হবে।
তিনি জিও নিউজকে বলেন, “পাকিস্তান উভয় পক্ষকে আলোচনার টেবিলে থাকতে রাজি করাতে সক্ষম হয়েছে, যাতে আলোচনা অব্যাহত থাকে এবং একটি ইতিবাচক সিদ্ধান্তে পৌঁছায়।”