জ্যেষ্ঠ প্রতিবেদক : বনানীর এফআর টাওয়ারের জমির মালিক এসএমএইচআই ফারুককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার দিবাগত রাত ১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে তাকে আটক করা হয়। শনিবার রাতে মহানগর গোয়েন্দা উত্তর বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) গোলাম সাকলাইন সিথিল গণমাধ্যমকে ফারুকের আটকের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বনানী এফআর টাওয়ারের একাংশের মালিক বিএনপি নেতা তাসভির উল ইসলামকে আটক করে গোয়েন্দারা। উল্লেখ্য, বৃহস্পতিবার বনানীর এফআর বাণিজ্যিক ভবনে আগুনে ২৬ জন নিহত হন। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে শনিবার বনানী থানায় মামলা করে।
রাইজিংবিডি/ঢাকা/৩১ মার্চ ২০১৯/মাকসুদ/ইভা