আইন ও অপরাধ

এলডিপি মহাসচিব আটক

জ্যেষ্ঠ প্রতিবেদক : সাত রাউন্ড গুলিসহ আটক করা হয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব রেদোয়ান আহমেদকে।

সোমবার সকাল ৯টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

এভিয়েশন সিকিউরিটি ফোর্সের (এভসেক) পরিচালক উইং কমান্ডার ওবায়দুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।

বিমানবন্দর সূত্র জানায়, বাংলাদেশ বিমানে চট্টগ্রামে যাওয়ার জন্য বিমানবন্দরে যান এলডিপির মহাসচিব। স্ক্যানিং করার সময় তার কাছ থেকে সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুলক্রমে গুলি নিয়ে এসেছেন বলে স্বীকার করেছেন তিনি। তাকে বিমানবন্দর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। রাইজিংবিডি/ঢাকা/১ জুলাই ২০১৯/মাকসুদ/ইভা