জ্যেষ্ঠ প্রতিবেদক : মোহাম্মদপুর এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় পৃথক তিনটি অভিযান চালিয়ে সংঘবদ্ধ ডাকাত ও ছিনতাই চক্রের ১৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার দুপুরে র্যাব-২ থেকে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের থেকে ডাকাতির সরঞ্জামাদি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয়।
রাইজিংবিডি/৩০ জুলাই ২০১৯/মাকসুদ/হাকিম মাহি