ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও বংশাল থানা বিএনপির সভাপতি তাজউদ্দিন আহমেদ তাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বৃহস্পতিবার রাতে বংশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন ফকির বিষয়টি নিশ্চিত করেছেন।
শাহিন ফকির জানান, কাউন্সিলর পদপ্রার্থী তাজউদ্দিন আহমেদ তাজুর বিরুদ্ধে বংশাল থানায় চারটি মামলা আছে। তার নামে আরো মামলা আছে কি না তা খতিয়ে দেখা হবে। শুক্রবার তাকে আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হতে পারে।
বৃহস্পতিবার বিকেলে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বের হওয়ার পথে বংশাল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী তাজউদ্দিন আহমেদ তাজু।
ঢাকা/মাকসুদ/রফিক