আইন ও অপরাধ

ফেসবুক লাইভে অশ্লীল অঙ্গভঙ্গির অভিযোগে রায়হান আটক

মধ্যরাতে ফেসবুক লাইভে এসে অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে ভাইরাল হওয়া এক যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তার নাম রায়হান।

সোমবার (১১ মে)  ভোরে রাজধানীর শেওড়াপাড়া তার নিজ বাসা থেকে তাকে আটক করে র‌্যাব। রাতে র‍্যাব-২ এর অ্যাডিশনাল এসপি মোহাম্মদ মনিরুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ওই যুবক ভোরে ও রমজানে সেহরির সময় ফেসবুক লাইভে এসে অশ্লীল নাচ ও মানুষকে গালিগালাজ করতো।  তার বিরুদ্ধে অনেকে র‍্যাবের কাছে অভিযোগ করেছেন।  এরপর সোমবার ভোরে তার বাসা থেকে আটক করা হয়।

 

মাকসুদ/সাইফ