আইন ও অপরাধ

রিমান্ড চেয়ে শারমিনকে আদালতে তোলা হচ্ছে

নকল মাস্ক সরবরাহের দায়ে অপরাজিতা ইন্টারন্যাশনালের মালিক শারমিন জাহানের রিমান্ড চেয়ে আদালতে তোলা হচ্ছে।

শনিবার (২৫) জুলাই দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয় থেকে তাকে আদালতে হাজির করা হবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার প্রধান ওয়ালিদ হোসেন রাইজিংবিডিকে বলেন, ‘নকল মাস্ক সরবরাহের দায়ে শাহবাগ থানায় দায়ের করা মামলায় শারমিন জাহানকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। এ কারণে তাকে আদালতে হাজির করে ৫-৭ দিনের রিমান্ড চাওয়া হবে।’

শুক্রবার (২৪ জুলাই) রাতে শাহবাগের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলা হওয়ার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

নকল মাস্ক সরবরাহের দায়ে শারমিন জাহানের বিরুদ্ধে ২৩ জুলাই মামলা করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ।

মামলায় অভিযোগ করা হয়, বিএসএমএমইউ হাসপাতালে মাস্ক সরবরাহের অনুমতি পায় শারমিন জাহানের প্রতিষ্ঠান অপরাজিতা ইন্টারন্যাশনাল। কিন্তু প্রতিষ্ঠানটি নকল মাস্ক সরবরাহ করে। এই মাস্ক ব্যবহার করে চিকিৎসক ও রোগী ক্ষতির সম্মুখীন হয়েছেন। একই সঙ্গে নকল মাস্ক সরবরাহ করে প্রতিষ্ঠানটি বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে।

 

ঢাকা/মাকসুদ/ইভা