আইন ও অপরাধ

হিযবুত তাহরীরের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীর বনানীতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে অ‌্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। তাদের নাম খলিলুর রহমান ও ইমরান হাসান।

সোমবার (৭ ডিসেম্বর) বিকেলে এটিইউ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অ‌্যান্টি টেরোরিজম ইউনিট জানিয়েছে, বনানীর জি ব্লকের ৭ নম্বর সড়কের একটি বাসায় অভিযান চালিয়ে হিযবুত তাহরীরের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। তারা রাজধানীর খিলক্ষেত ও গাজীপুর মহানগরীতে সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতো। তাদের কাছ থেকে ছযটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

খলিলুর রহমান ও ইমরান হাসান খিলাফত প্রতিষ্ঠার উদ্দেশ্যে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, লিফলেট বিতরণ, পোস্টারিং এবং অনলাইন প্রচার চালিয়ে আসছিল।

এর আগে তাদের বিরুদ্ধে রাজধানীর দক্ষিণখান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা ছিল। গ্রেপ্তারের পর ওই মামলার পলাতক আসামি হিসেবে তাদের আদালতে হাজির করা হয়েছে।