আইন ও অপরাধ

বিএনপি নেতা ইশরাক হোসেন গ্রেপ্তার

বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেপ্তার করেছে মতিঝিল থানা পুলিশ। বুধবার (৬ এপ্রিল) দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মতিঝিলের শাপলা চত্বরে লিফলেট বিতরণ কর্মসূচি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির গণমাধ্যম শাখার প্রধান মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেন।  

পুলিশ জানায়, মতিঝিল থানার ২০২০ সালের এক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ইশরাক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।  

ইশরাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ছিলেন।