আইন ও অপরাধ

সিরাজগঞ্জে মাদক মামলায় নারীর যাবজ্জীবন

সিরাজগঞ্জে মাদক মামলায় রহিমা আক্তার হারানী (৫২) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় ঘোষণা করেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত রহিমা সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লার বাসিন্দা।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২৬ আগস্ট দুপুরে মাহমুদপুর মহল্লায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৭ গ্রাম হেরোইন ও ৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সদর থানায় মামলা হয়। পরে ৯ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ (মঙ্গলবার) এ রায় ঘোষণা করেন।