আইন ও অপরাধ

মিরপুর বিহারি ক্যাম্পে বাসায় পড়েছিল স্বামী-স্ত্রী ও ২ সন্তানের মরদেহ

ঢাকার মিরপুর ১১ নম্বরের বিহারি ক্যাম্পের একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ ফেব্রয়ারি) দুপুরে পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এম আলমগীর জাহান লাশ উদ্ধারের এ তথ্য জানান।

তিনি বলেন, “বিহারী ক্যাম্পের ৩ নম্বর রোডের ওয়াবদা ক্যাম্পসংলগ্ন একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও তাদের দুই সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে। জানা গেছে, স্বামী ঋণগ্রস্ত ছিলেন। দুই সন্তানকে হত্যা করে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।”