আইন ও অপরাধ

‘ঈদের নিরাপত্তায় পুলিশ সতর্ক অবস্থানে থাকবে’

ঈদের সময় ঢাকার নিরাপত্তায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাড়তি সতর্ক অবস্থানে থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

মঙ্গলবার (১৭ মাচ) রাজধানীতে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, “সাধারণত ঈদ উপলক্ষে ঢাকা যখন ফাঁকা হতে শুরু করে, তখন চুরি, ছিনতাই বা মলম পার্টির মতো অপরাধ ঠেকাতে প্রশাসন বেশ কিছু বিশেষ পদক্ষেপ নেয়। এবারো তার ব্যতিক্রম নয়।”

যারা নাড়ির টানে ঢাকা ছাড়ছেন, তাদের মূল্যবান জিনিসপত্র ও ঘরের তালা সঠিকভাবে পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন তিনি। এছাড়াও, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর গতিবিধি অস্বাভাবিক মনে হলে সাথে সাথে নিকটস্থ পুলিশ স্টেশন বা ৯৯৯-এ কল করে জানানোর জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, “রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়, বাস টার্মিনাল, ট্রেন স্টেশন এবং সদরঘাট এলাকায় সিসিটিভি নজরদারি এবং তল্লাশি চৌকি বাড়ানো হয়েছে।” ব্যাংক বা এটিএম বুথ থেকে বড় অঙ্কের টাকা তোলার ক্ষেত্রে বিশেষ সতর্কতা এবং প্রয়োজনে পুলিশের সহযোগিতা নিতে বলেছেন।