আইন ও অপরাধ

মহাখালীর হোটেল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকার মহাখালী এলাকার একটি আবাসিক হোটেল থেকে আশরাফুল (৩৮) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৩ এপ্রিল) রাত আনুমানিক ১২টার দিকে মহাখালী আমতলী এলাকার হোটেল জাহাদের পঞ্চম তলার ২০ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে সোমবার সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ নাজমুল হাসান জানান, নিহত আশরাফুলের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার শিলাসী গ্রামে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন।

তিনি আরও জানান, হোটেল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।