আইন ও অপরাধ

মোহাম্মদপুরে কিশোর গ্যাং নেতা ‘ভাইস্তা বিল্লাল’ গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শ্যামলী হাউজিং এলাকার তালিকাভুক্ত সন্ত্রাসী ও কিশোর গ্যাং ‘ভাইস্তা বিল্লাল গ্রুপের’ প্রধান বিল্লাল হোসেন ওরফে ভাইস্তা বিল্লালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৪ মে) দুপুরে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা এ তথ্য জানান। 

তিনি জানান, রবিবার রাত ২টার দিকে শ্যামলী হাউজিংয়ের ৩ নম্বর সড়ক থেকে আদাবর থানা-পুলিশ তাকে গ্রেপ্তার করে। বিল্লাল হোসেনের বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে। মোহাম্মদপুর ও আদাবর থানায় তাঁর নামে পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তার নেতৃত্বে আদাবর এলাকায় ৮-১০ জনের একটি কিশোর গ্যাং ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও দখলবাণিজ্য করে আসছিল।