লাইফস্টাইল

যেভাবে বানালে চালের রুটি নরম হবে

চালের রুটি বানালে কিছু সময় পরে শক্ত হয়ে যায়। মাত্র একটি উপকরণ মিশিয়ে চালের রুটি নরম রাখতে পারেন। ময়দা দিয়ে বানালে চালের রুটি অনেকক্ষণ নরম থাকে। 

উপকরণ চালের আটা: ৩ কাপ ময়দা: আধা কাপ পানি: ৩ কাপ লবণ: আধা চা-চামচ

প্রথম ধাপ লবণ, পানি চুলায় দিয়ে দিন। ফুটে উঠলে চালের গুঁড়া ও ময়দা দিয়ে খামির করে নিতে হবে।

দ্বিতীয় ধাপ খামির ঠান্ডা হলে ভালো করে মথে পাতলা রুটি বেলে তাওয়ায় সেঁকে নিন।